ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৪, ৫ জুন ২০২১
আপডেট: ১৯:০৭, ৫ জুন ২০২১

কুলাউড়ায় কিশোরের মরদেহ উদ্ধার

আশরাফ উদ্দিন রাহিম (১৬)।

আশরাফ উদ্দিন রাহিম (১৬)।

মৌলভীবাজারের কুলাউড়ায় আশরাফ উদ্দিন রাহিম (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে কুলাউড়া থানা পুলিশ। সে উপজেলার বরমচাল ইউনিয়নের আলীনগর ওসমানপুর গ্রামের জাহাঙ্গীর উদ্দিনের ছোট ছেলে।

শনিবার (৫ জুন) সকালে তার লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে রাহিম নিজ ঘরের বৈদ্যুতিক ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেন। অনেকক্ষণ তার কোন সাড়াশব্দ না পেয়ে বড় ভাই ফাহিম ও পিতা জাহাঙ্গীর উদ্দিন ঘরে দরজা খুলে দেখতে পান ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রাহিম।  

তাকে উদ্ধার করে রাত ১২ টার দিকে কুলাউড়া হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান তারা। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ও থানা পুলিশকে অবগত করেন। হাসপাতালে গিয়ে রাহিমের মরদেহের সুরতহাল শেষে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কুলাউড়া থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।

বিষয়টির নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন- লাশের শরীরের কোন আঘাতের চিহ্ন নেই। লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। মৃত্যুর সঠিক কারণ ময়না তদন্ত শেষেই জানা যাবে।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়