ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৫, ৬ জুন ২০২১
আপডেট: ২৩:৪৬, ৬ জুন ২০২১

কমলগঞ্জের জামিল হত্যা মামলার আসামি রাব্বানীর আত্মসমর্পণ

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জে আলোচিত সিএনজি অটোচালক জলিল হত্যা মামলার আসামি ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও যুবদল নেতা গোলাম রাব্বানী তৈমুর স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেছেন।

রোববার (৬ জুন) দুপুর ২টায় মৌলভীবাজারের চিফ জুডিসিয়াল মাজিস্ট্রেট মোঃ আলী আহাসানের আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। পরে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। 

উল্লেখ্য যে, কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ এলাকায় গত ৪ মার্চ রাতে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে সিএনজি অটো চালক জলিল মিয়াকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছিল। এ ঘটনার নিহতের বড় ভাই বাদী হয়ে কমলগঞ্জ থানায় ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৬/৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা করেছিলেন।

মৌলভীবাজার জেলার যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী তৈমুর হত্যা মামলায় দুই নম্বর আসামী করা হয়েছিল। এর আগে পুলিশ তৈমুরের বড় ভাই কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর গোলাম মুগ্নি মুহিত ও আলম হোসেন নামে দুজনকে গ্রেফতার করেছিল।

আইনিউজ/প্রনীত/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়