মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২৩:৪৪, ৬ জুন ২০২১
মৌলভীবাজারে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসনের প্রেস কনফারেন্স
মৌলভীবাজারে ভূমি সেবা সপ্তাহ এর শুভ উদ্বোধন, অনলাইন ভূমি উন্নয়ন কর এবং মুজিব বর্ষের গৃহ নির্মাণ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে, নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্নব মালাকার।
অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, দৈনিক বাংলার দিন সম্পাদক বকসি ইকবাল আহমদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, ইমজা সাধারণ সম্পাদক বকসি মিছবাহ উর রহমান প্রমুখ।
প্রেস কনফারেন্সে জানানো হয়, সোমবার (৭জুন) জেলা প্রশাসকের ফ্রন্ট ডেস্ক এবং সকল উপজেলা ভূমি অফিসে তথ্য কেন্দ্র কাম সেবা ডেস্ক চালুকরণ এবং ই-নামজারী, অনলাইন পর্চার আবেদন গ্রহণ করা হবে। একই দিনে অনলাইনে নাগরিক মতামত গ্রহণ ও নাগরিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে অনলাইন বুথ স্থাপন করা হবে।
এছাড়াও মঙ্গলবার (৮ জুন) অনলাইন প্লাটফর্ম সরাসরি জেলা প্রশাসনের ফেসবুক পেজে ও জনসমাগম হয় এসব স্থানে ভুমি সেবা ডিজিটালাইজেশন সংক্রান্ত সরকারের জনবান্ধব উদ্যোগ প্রচার করা হবে।
এর পরের দিন বুধবার (৯ জুন) জেলা প্রশাসকের ভুমি অধিগ্রহণ শাখা এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এ এ কেসের ক্ষতিপূরণের চেক প্রদান এবং জেলা তথ্য অফিস থেকে সেবামূলক প্রচার প্রচারণা অনুষ্ঠিত হবে। সবশেষে বৃহস্পতিবার (১০জুন) ভার্চুয়াল মাধ্যমে (জুম প্লাটফর্ম) ভুমি সেবা সংক্রান্ত সেমিনার (Key note) উপস্থাপন ও সমাপনী অনুষ্ঠান হবে।
এবার ভুমি সেবা সপ্তাহে অন্যান্য বিষয়ের পাশাপাশি কর জমা দানে ভোগান্তি কমাতে ইউনিয়নর থেকে জেলা পযায়ে অনলাইন ভূমি উন্নয়ন কর বাস্তবায়নে রেজিস্ট্রেশন জন্য জনসাধারণকে উৎসাহীত করা হচ্ছে বলে প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানিয়েছেন।
আইনিউজ/পিডি/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























