ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৮, ৬ জুন ২০২১
আপডেট: ২৩:০৮, ৬ জুন ২০২১

শাবির ল্যাবে মৌলভীবাজারের ১৭ জনের করোনা শনাক্ত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

রোববার (৬ জুন) শিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এদিন শাবির ল্যাবে মৌলভীবাজারের ৯৩ জনের নমুনা পরীক্ষা করে নতুন ১৭ জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ১৮ দশমিক ২৮ শতাংশ।   

এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৭৩ জনে। যার মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ৩০ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৩৪১ জন। 

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। আর বাংলাদেশে শনাক্ত হয় ৮ মার্চ। এর প্রায় এক মাস অর্থাৎ ৪ এপ্রিল মৌলভীবাজারে করোনা রোগী পাওয়া যায়। 

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৮ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে শনাক্ত করা হয়েছে ১ হাজার ৬৭৬ জনকে। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৮৯৭ জন। 

রোববার (৬ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৬০৩ টি। নমুনা পরীক্ষা শনাক্তের হার ১০ দশমিক ৭৩ শতাংশ।

দেশে এখন পর্যন্ত ১২ হাজার ৮৩৯ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ১০ হাজার ৯৯০ জনে। আর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৫১ হাজার ৩২২ জনে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়