ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৮, ৭ জুন ২০২১
আপডেট: ১০:৪৭, ৭ জুন ২০২১

কমলগঞ্জে মেডিকেল কলেজের জন্য সংসদে দাবি জানালেন আব্দুস শহীদ এমপি

ড. মো. আব্দুস শহীদ এমপি (ফাইল ছবি)

ড. মো. আব্দুস শহীদ এমপি (ফাইল ছবি)

কমলগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবি করেছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। 

রোববার (৬ জুন) জাতীয় সংসদের ২০২১ বাজেট অধিবেশনে যোগ দিয়ে নির্বাচনী এলাকা কমলগঞ্জে নানা উন্নয়নের কথা তুলে ধরেন। 

তিনি তাঁর বক্তব্যে বলেন,

‘কমলগঞ্জে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৩৫৮ একরের মতো জায়গা আছে। সেখানে হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ করলে জায়গা অধিগ্রহণ করতে হবে না। সেই জায়গায় একটি মেডিকেল কলেজের জন্য প্রস্তাব রাখতে চাই।’

এসময় তিনি চা-শ্রমিকদের জন্য শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন, বিদ্যালয় নির্মাণ, কমলগঞ্জে সড়ক যোগাযোগে উন্নয়ন বিষয়ে সরকারের অবদানের কথা তোলে ধরেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য মৌলভীবাজার জেলাবাসীর দীর্ঘদিনের দাবি মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে মেডিকেল কলেজ নির্মাণ। এজন্য মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দীন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দীন ডিও লেটার দিয়েছেন। তারা সংসদেও কথা বলেছেন। 

এ অবস্থার মধ্যেই উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি সংসদে কমলগঞ্জে মেডিকেল কলেজের দাবি উত্থাপন করলেন।

আইনিউজ/এইচকে/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়