নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:২৬, ৭ জুন ২০২১
মৌলভীবাজারে বাড়তি ভাড়া নিলেই জব্দ হবে সিএনজি
সেন্ট্রাল রোডে সিএনজির আধিপত্য। ছবি : আইনিউজ
মৌলভীবাজারের সেন্ট্রাল রোডে (সাইফুর রহমান রোড) বেশি ভাড়া নিলেই জব্দ করা হবে সিএনজিচালিত অটোরিকশা। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে শহরেরর চৌমোহনা থেকে কুসুমবাগ পর্যন্ত অতিরিক্ত সিএনজি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া যায়। যাত্রীদের অভিযোগ, এই রুটে নিয়মিত ভাড়া ৫ টাকা ছিলো, কিন্তু হুট করে চালকরা তা বাড়িয়ে করে দেন ১০টাকা।
এ বিষয়ে পৌর মেয়রসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন যাত্রীরা। এই অবস্থার মধ্যেই যাত্রী হয়রানি লাঘবে উদ্যোগ নিয়েছে মৌলভীবাজার পৌরসভা।এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী অবিরুদ্ধ চক্রবর্তী জানান, সেন্ট্রাল রোডে সিএনজিতে উঠলেই সবসময় ৫টাকার জায়গায় ১০টাকা ভাড়া নেওয়া হয়। এ বিষয়টি সবাই লক্ষ্য করলেও, কেউ কোনও ব্যবস্থা নিচ্ছেন না। এর মধ্যে কলেজ শিক্ষার্থী যাদের নিজস্ব মোটরসাইকেল জাতীয় বাহন নেই তারা সিএনজিচালকদের এ হয়রানির মুখে পড়ছে।
আরেক শিক্ষার্থী আশফাক চৌধুরী বলেন, সিএনজিচালিত এই অটোরিকশাগুলোতে পাঁচজন করে যাত্রী ঠিকই নেওয়া হচ্ছে, তবুও মাঝে মাঝে কিছু অসাধু চালকরা দ্বিগুণ ভাড়া দাবি করেন। বাড়তি ভাড়া দিতে না চাইলে মাঝেমধ্যে যাত্রীদের হয়রানির শিকারও হতে হয়।
এ বিষয়ে মেয়র ফজলুর রহমান আইনিউজকে বলেন, শহরের চৌমোহনা থেকে সেন্ট্রাল রোডে কুসুমবাগ পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশাগুলোর নির্ধারিত ভাড়া পাঁচ টাকা। তবে কোনও কোনও অসাধু চালকরা বাড়তি ভাড়া দাবি করে।
মেয়র বলেন, যদি কোনও চালক বাড়তি ভাড়া দাবি করে যাত্রীকে হয়রানির মুখে ফেলে, তাহলে সেই সিএনজির নাম্বার অথবা চালকের ছবি কিংবা চালকের-নাম ঠিকানা পৌরসভায় জানানো যাবে। পারলে সেই সিএনজিকেই পৌরসভায় হস্তান্তর করার আহ্বান জানান মেয়র। এক্ষেত্রে পৌর কাউন্সিলর জালাল আহমদ অখবা ফয়ছল আহমকে জানাতে বলেন পৌর মেয়র।
এদিকে পৌর মেয়র ফয়ছল আহমদ আইনিউজেক জানান, সেন্ট্রাল রোডে নির্ধারিত সিএনজি ভাড়া নিশ্চিতে সোমবার (৭ জুন) দুপুরে সতর্কতামূলক অভিযান চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জালাল আহমদ, কাউন্সিলর ফয়ছল আহমদ এবং ট্রাফিক পরিদর্শক (টিআই) মোহাম্মদ উল্যা উপস্থিত ছিলেন। এসময় সিএনজি চালকদের অতিরিক্ত ভাড়া না নিতে এবং এই সড়কে ২৫-৩০টির বেশি সিএনজি না চালাতে বলেন।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























