নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৫৯, ৭ জুন ২০২১
কুলাউড়ায় ভোক্তা অধিকারের দোকান-ফার্মেসি মনিটরিং ও মাস্ক বিতরণ
বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত ভোক্তা অধিকার সংরক্ষণের মৌলভীবাজার কার্যালয় কুলাউড়ার বিভিন্ন এলাকায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে।
সোমবার (৭ জুন) ভোক্তা অধিকারের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। এছাড়াও এসময় সার্বিক সহযোগিতায় ছিলো আমর্স ব্যাটেলিয়ান পুলিশ ফোর্স।
এসময় কুলাউড়া উপজেলার কালোটি চা বাগান রোড, গাজীপুর বাজার, কুলাউড়া রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও ঔষধ দোকানে রাখা, মূল্য তালিকা না রাখা, ফ্রিজে ঔষধ সংরক্ষণ করার কথা থাকলেও বাইরে রেখে ঔষধ বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে কালোটি চা বাগান রোডে অবস্থিত জনপ্রিয় ফার্মেসীকে ২ হাজার টাকা, গাজীপুর বাজারে অবস্থিত ঋতু ফার্মেসীকে ১ হাজার ৫ শত টাকা, তুষার ষ্টোরকে ৫ শত টাকা, কুলাউড়া রোডে অবস্থিত আল আমিন ষ্টোরকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়াও পথচারী এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা অবলম্বনে শারীরিক দূরত্ব মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়। এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীর মাঝে মাস্ক বিতরণও করা হয়েছে।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























