ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩২, ৯ জুন ২০২১
আপডেট: ১৫:৫৭, ৯ জুন ২০২১

মৌলভীবাজারে মাস্ক না পরলে হতে পারে কারাদণ্ড

করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহারের নির্দেশনা দিয়েছে সরকার। কিন্তু অনেকেই এ নির্দেশ মানছেন না। এমন অবস্থায় কঠোর হচ্ছে মৌলভীবাজার জেলা প্রশাসন। 

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানিয়েছেন, এখন থেকে মাস্ক ব্যবহার না করলে প্রয়োজনে কারাদণ্ড প্রদান করা হবে। 

মঙ্গলবার (৮ জুন) নিজের অফিশিয়াল পেজে মীর নাহিদ আহসান লিখেছেন, করোনা প্রতিরোধে মাস্ক পরিধান না করলেই সাজা প্রদান করা হবে। প্রয়োজনে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর বিধান অনুসারে কারাদণ্ড প্রদান করা হবে।

এছাড়া করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে প্রশাসন।

স্বাস্থ্যবিধি নিশ্চিতে পরিচালিত অভিযানে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান

মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। যাতে স্বাস্থ্যবিধি অমান্য করে চলাচল করা, পরিবহন পরিচালনা করা ইত্যাদি অপরাধে ৩৪ মামলায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়।

উল্লেখ্য, মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ফলে জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৯০ জনে।

একই সময়ে সুস্থ হয়েছেন আরও ৪ জন। এতে করোনাজয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৪৭ জনে। জেলায় এখন পর্যন্ত মারা গেছেন ৩০ জন। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়