ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৬, ৯ জুন ২০২১
আপডেট: ২২:২৮, ৯ জুন ২০২১

বাসদ নেতৃবৃন্দসহ অজ্ঞাত ৩০০ জনের নামে সিসিকের মামলা, প্রত্যাহারের দাবি মৌলভীবাজারে

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) কর্তৃক বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের নেতৃবৃন্দসহ অজ্ঞাত ৩০০ জনের নামে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাসদের মৌলভীবাজার জেলা শাখা।

বুধবার (৯ জুন) বিকাল সাড়ে ৪টায় মৌলভীবাজার শহরের চৌমোহনায় এ দাবি জানিয়ে মানববন্ধন করে বাসদ। সিসিকের করা মামলায় বাসদের সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর, সদস্য প্রণব জ্যোতি পাল, জুবায়ের চৌধুরী সুমনসহ অজ্ঞাত ৩০০ জনের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার করা এবং ব্যবসায়ী-আমলা তোষনের বাজেট পরিহার করে গণমুখী বাজেট বাস্তবায়নের দাবি জানায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মৌলভীবাজার জেলা শাখা। 

বাসদের মৌলভীবাজার জেলা ফোরামের সিনিয় সদস্য এডভোকেট মঈনুর রহমান মগনুর সভাপতিত্বে এবং বাসদের জেলা সদস্য রেহনোমা রুবাইয়াৎ এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় সদস্য আবুল হাসান (এডভোকেট), বাসদ রাজনগর উপজেলা সংগঠক বিপ্লব মাদ্রাজি পাশী, চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সহ-সভাপতি বিশ্বজিৎ নন্দী প্রমুখ নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে যখন করোনা মহামারীতে শ্রমজীবীরা দিন দিন কাজ হারাচ্ছে, সেখানে সিলেট সিটি করপোরেশনের নিম্ন আয়ের ব্যাটারি চালিত রিকশা শ্রমিকদের একমাত্র বেঁচে থাকার সম্বল রিকশা আটক করে ব্যাটারি, চেইন, মেশিনসহ অন্যান্য যন্ত্রাংশ খুলে নিয়ে আবার রিকশা জব্দ করার ঘটনা শ্রমজীবীদের জন্য একটি নিপীড়নমূলক ব্যবস্থা। গত ২জুন পুলিশের উপস্থিতিতে নগর ভবনের সামনে চলমান শান্তিপূর্ণ সমাবেশে সিলেট সিটি করপোরেশনের কর্মচারী ও সন্ত্রাসীরা হামলা করে অর্ধশত শ্রমিককে আহত করে।

বক্তারা জানান, এই হামলায় সিসিক তার এই সকল কর্মচারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান না নিয়ে উল্টো সেই আন্দোলনে নেতৃত্ব দেয়া বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর, সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, প্রণব জ্যোতি পালসহ অজ্ঞাত আরও ৩০০ জনের নামে মামলা করে। এখানে দেখাই যাচ্ছে সিসিক তার সেই সন্ত্রাসীদের রক্ষা এবং রিকশা  শ্রমিকদের ওপর জুলুমের এক অধ্যায় রচনা করলো। বাসদ মৌলভীবাজার জেলা শাখা এই মিথ্যা মামলার নিন্দা জানায় এবং প্রত্যাহারের দাবি জানাচ্ছে। একইসাথে বিকল্প কর্মসংস্থান নিশ্চিত না করে ব্যাটারি চালিত রিকশা আটক বন্ধের দাবি করছি একই সাথে ব্যাটারি চালিত রিকশা বিক্রয় যদি অবৈধ না হয় তবে সেই চালানো কেন অবৈধ বলে বিবেচিত হবে। 

এছাড়াও বাজেট প্রসঙ্গে বক্তারা বলেন, গত ৩ জুন দেশের ইতিহাসে ৬ লক্ষ ৩হাজার ৬৮১ কোটি টাকার বৃহৎ বাজেট সংসদে প্রস্তাব করা হলো। করোনাকালীন সময়ে সরকারের করোনা মহামারী বিবেচনায় নিয়ে কোথায় স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানসহ উৎপাদনমুখী খাতে ব্যয় বরাদ্দ বৃদ্ধিতে মনোযোগ দিবে, তা না করে আগের ধারাই বাজেট প্রণয়ন করা হলো। সাধারণ জনগণের জন্য বাজেটে কিছু না থাকলেও ব্যবসায়ীদের জন্য সরকার বাজেটে বিশেষ সুযোগ তৈরি করলো। আমরা এই বাজেটকে প্রত্যাহার করে গণমুখী একটি বাজেট প্রণয়নের দাবি জানাচ্ছি। একই সাথে বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ১৫% কর প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়