ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১১, ১০ জুন ২০২১
আপডেট: ১৪:৫৫, ১০ জুন ২০২১

মৌলভীবাজারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই

মৌলভীবাজার স্টেডিয়ামে বুধবার (৯ জুন) বিকেলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। হাড্ডাহাড্ডি ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিলো মৌলভীবাজার পৌরসভার বালক দল ও শ্রীমঙ্গল উপজেলা বালক দল। এছাড়াও বালিকা দলে মুখোমুখি হয় মৌলভীবাজার পৌরসভা ও শ্রীমঙ্গল উপজেলা বালিকা দল।

খেলায় মৌলভীবাজার পৌরসভার বালক দল টাইব্রেকারে শ্রীমঙ্গল উপজেলা বালক দলকে ১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে শ্রীমঙ্গল বালিকা দল ৫-০ গোলে মৌলভীবাজার পৌরসভা বালিকা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। 

এর আগে গত ২ জুন বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) মৌলভীবাজার  জেলা পর্যায়ের উদ্বোধনী খেলায় কমলগঞ্জ উপজেলা ২-০ গোলে কুলাউড়া উপজেলাকে পরাজিত করে। বালকদের খেলা পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যাজধারী রেফারি। খেলা পরিচালনায় রেফারির দায়িত্বে ছিলেন ওয়াহিদুজ্জামান দুলাল। এছাড়াও সহকারি রেফারির দায়িত্বে ছিলেন আবুল কালাম রুমন ও জুবেল আহমেদ। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেন মাহমুদুর রহমান। 

ম্যাচ শেষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ। 

টুর্নামেন্টে জেলার ৭টি উপজেলা এবং মৌলভীবাজার পৌরসভার ১টি দলসহ ছেলেদের খেলায় ৮টি এবং মেয়েদের খেলায় ৮টি করে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়