ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২১, ১০ জুন ২০২১
আপডেট: ১৪:৩৪, ১০ জুন ২০২১

লাউয়াছড়ায় গাছ পড়ে রেলযোগাযোগ বিচ্ছিন্ন, দেড় ঘণ্টা পর চালু

সিলেট-আখাউড়া রেলপথের ভানুগাছ লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেল লাইনের ওপর গাছ পড়ে সারাদেশের সাথে রেলযোগাযোগ বন্ধ ছিল। দেড় ঘণ্টা পরে গাছটি অপসারণ করা হলে আবার রেলযোগাযোগ সচল হয়। 

বৃহস্পতিবার (১০ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে দুপুর ১টার দিকে গাছটি অপসারণ করা হয়। কুলাউড়া রেল স্টেশনের মাস্টার মুহিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্টেশনমাস্টার মুহিবুর রহমান জানান, লাউয়াছড়া এলাকায় রেললাইনের ওপর একটি বড় গাছ পড়ে যাওয়ায় এ রুটের রেল যোগাযোগ বন্ধ থাকে। এতে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত ট্রেনটি সেখানেই আটকা পড়ে। এ কারণে দেড় ঘণ্টা বন্ধ থাকে রেলযোগাযোগ।

এ ঘটনায় চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেন শমসেরনগর স্টেশনে আটকা পড়ে। দুপুর ১টার দিকে রেলওয়ের উদ্ধারকর্মী ও বন বিভাগের কর্মীরা রেললাইন থেকে গাছটি অপসারণ করলে আবার সচল হয় রেলযোগাযোগ।

আইনিউজ/শাহ সুমন/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়