নিজস্ব প্রতিনিধি, বড়লেখা
আপডেট: ২১:১২, ১০ জুন ২০২১
ভাই হত্যার অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
শিক্ষক শহিদুল ইসলাম। (ছবি: প্রতিনিধি)
মৌলভীবাজারের বড়লেখায় ভাই হত্যার অভিযোগে এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ভাইয়ের খুনের ঘটনার ২৫ দিন পর গ্রেফতার হলেন ছোট ভাই শাহীদুল ইসলাম। তিনি রাজনগর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
মামলার তদন্তকারী কর্মকর্তা বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াকুব আলী বুধবার (৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে রাজনগর থানা পুলিশের সহায়তায় রাজনগর উপজেলার সদর ইউনিয়নের মহাসহস্র এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করেন।
জানা গেছে, নিহত আপ্তাব উদ্দিন উপজেলার দক্ষিণভাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ছিলেন। নিহত আপ্তাব উদ্দিনের ছোট ভাই গ্রেফতারকৃত শাহীদুল ইসলাম রাজনগর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
নিহতের পরিবারের অভিযোগ, শাহীদুল ইসলামের নির্দেশে আপ্তাবকে উদ্দিনকে হত্যা করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াকুব আলী বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে বলেন, আপ্তাব উদ্দিন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শিক্ষক শাহীদুল ইসলামকে রাজনগর থেকে গ্রেফতার করা হয়েছে। শাহীদুলকে আজ আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের নির্দেশে তাঁকে জেল হাজতে পাঠানো হয়।
প্রসঙ্গত, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সফরপুর গ্রামের মৃত আকমল আলীর ছেলে আপ্তাব উদ্দিনের সঙ্গে তাঁর ভাতিজা সাব্বির আহমদ ও ভাগ্নে রিপন আহমদ গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি স্থানীয়ভাবে সমাধান হলেও প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগে থাকতো।
গত ১৬ মে বাড়ির পাশে জমিতে মাছ ধরা নিয়ে আপ্তাব উদ্দিনের সঙ্গে ভাতিজা সাব্বির আহমদ ও ভাগ্নে রিপন আহমদ গংদের ঝগড়া হয়। একপর্যায়ে তারা দা ও লাটিসোটা নিয়ে আপ্তাব উদ্দিনের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১৭ মে ভোরে তিনি মারা যান।
এই ঘটনায় নিহত শিক্ষক আপ্তাব উদ্দিনের ছেলে তানভীর আহমদ থানায় মামলা করেন।
মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সাব্বির আহমদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এই ঘটনায় জড়িত মূল ষড়যন্ত্রকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে গত ২১ মে মানববন্ধন করেন স্থানীয়রা।
আইনিউজ/এজে লাভলু
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























