নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৫, ১০ জুন ২০২১
আপডেট: ২১:০৭, ১০ জুন ২০২১
আপডেট: ২১:০৭, ১০ জুন ২০২১
শুদ্ধাচার পুরস্কার পেলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক
সিলেট বিভাগের ২০২০-২১ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বৃহস্পতিবার (১০ জুন) সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মো. খলিলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পুরস্কার ঘোষণা করা হয়।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তিতে মৌলভীবাজার জেলার জেলা পর্যায়ের সকল বিভাগের কর্মকর্তা ও জেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের সকলকে নিয়ে দলগতভাবে কাজ করার ফলে এ পুরস্কার অর্জিত হয়েছে এবং এই শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তি আগামীতে আরও ভালো কাজ করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে।
আইনিউজ/এসডিপি/এসডি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























