মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২১:৩৩, ১২ জুন ২০২১
পল্লীবিদ্যুৎ লাইনে অসাবধানতায় মৌলভীবাজারে বিদ্যুৎকর্মীর মৃত্যু
মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল মিয়া (২৭) নামে এক পল্লী বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুন) দুপুরে আখাইলকুড়া ইউনিয়নের বানেশ্রী এলাকায় এ ঘটনাটি ঘটে। এসময় আরও ২ জন শ্রমিক আহত হয়েছেন।
নিহত সোহেল মিয়া শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াবাজার এলাকার ইসহাক মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা মো. হুমায়ুন কবির বলেন, পল্লীবিদ্যুতের শ্রমিকরা গত ১০ দিন ধরে মেইন লাইন পরিবর্তনের কাজ করছে। সকল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎলাইন বন্ধ থাকে। আজ হঠাৎ এই দুর্ঘটনায় ঘটেছে। একজন সাথে সাথে মারা গেছেন। এছাড়া আরও কয়েকজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান/ বলেন, যিনি মারা গেছেন তিনি ঠিকাদারের হেলপার ছিলেন। তিনি ঠিকাদারের অবর্তমানে কাজ করতে গিয়েছিলেন। কাজ করার সময় তিনি লাইনের সাউন্ড নেননি। সাউন্ড ছাড়া নিউট্রাল তার টানতে গিয়েছিলেন সোহেল মিয়া। নিউট্রাল তারে বিদ্যুৎ থাকেনা বলে তিনি ভেবেছিলেন এমনিতেঈ ঠিক করে দেবেন। যখন তিনি নিউট্রাল তারে টান দেন, অন্য মাথা তখন সেই তার উপরে ওঠে মেইন তারের সাথে লাগে। সেই তারে বিদ্যুৎ থাকায় শকড হয়ে মারা গেছে।
মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক বলেন, বিদ্যুৎসংস্কার কাজ চলাকালে অসাবধানতাবশত একজন মারা গেছেন। তার ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হয়েছে।
আইনিউজ/শাওন/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























