মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২৩:৫৫, ১২ জুন ২০২১
গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিতে মৌলভীবাজারে মোবাইল কোর্ট
দেশে আবারও বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত এক সপ্তাহে সীমান্তবর্তী জেলাগুলোতে করোনার সংক্রমণ দ্বিগুণ হয়েছে। ব্যতিক্রমী নয় মৌলভীবাজার। জেলাটিতেও সংক্রমণের তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন নাম।
বিশেষজ্ঞরা শুরু থেকেই বলে এসেছেন, করোনার মতো সংক্রামক ব্যাধি প্রতিরোধে মাস্ক ব্যবহারের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাই গণপরিবহনসহ সকল স্থানে স্বাস্থ্যবিধির বিষয়ে জনসচেতনতা তৈরিতে আবারও অভিযান শুরু হয়েছে।
এরই প্রেক্ষিতে শনিবার (১২ জুন) দুপুর ৩ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন।

এসময় স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে অবস্থান ও গণপরিবহনে চলাচল করায় দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় ২০ জন ব্যক্তিকে মোট ১১ হাজার ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করে তা আদায় করা হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনা করেন প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা, মৌসুমী আক্তার ও শামীমা আফরোজ মারলিজ।
মোবাইলকোর্ট পরিচালনায় সহযোগিতা করে জেলা পুলিশের একটি দল।

উল্লেখ্য, মৌলভীবাজারে এখন পর্যন্ত ২ হাজার ৬২২ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে সদরে ১৩৪ জন, রাজনগরে ১৪২ জন, কুলাউড়ায় ৩২১ জন, বড়লেখায় ১৬৮ জন, কমলগঞ্জে ১৮৬ জন, শ্রীমঙ্গলে ৩৪২ জন, জুড়ী ১৩৮ জন এবং সদর হাসপাতালের ১ হাজার ১৯১ জন রয়েছেন।
মোট শনাক্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৩৫৮ জন। যাদের মধ্যে সদরে ১১৭ জন, রাজনগরে ১৩৪ জন, কুলাউড়ায় ২৫১ জন, বড়লেখায় ১৬০ জন, কমলগঞ্জে ১৭৪ জন, শ্রীমঙ্গলে ৩০১ জন, জুড়ী ১১৭ জন এবং সদর হাসপাতালের ১ হাজার ১০৪ জন রয়েছেন।
মৌলভীবাজারে এখন পর্যন্ত ৩১ জন মারা গেছেন। এর মধ্যে রাজনগর ৩ জন, কুলাউড়া ১ জন, বড়লেখায় ১ জন, কমলগঞ্জে ২ জন, শ্রীমঙ্গলে ৬ জন, জুড়ী ২ এবং সদর হাসপাতালের ১৬ জন রয়েছেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























