মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৯:১৭, ১৩ জুন ২০২১
করোনা: মৌলভীবাজারে একদিনে সুস্থ হলেন আরও ১০ জন, শনাক্তের হার ১৮.৬৭
মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন আরও ১০ জন।
রোববার (১৩ জুন) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ সকল তথ্য জানা গেছে।
প্রতিবেদন থেকে জানা গেছে, শনিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে পজিটিভ এসেছে ১৪ জনের। শনাক্তের হার ১৮ দশমিক ৬৭ শতাংশ।
নতুন শনাক্ত ১৪ জনের মধ্যে ৯ জন মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের, ৪ জন কুলাউড়ার এবং কমলগঞ্জের একজন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৩৬ জনে।
যার মধ্যে সদরে ১৩৪ জন, রাজনগরে ১৪২ জন, কুলাউড়ায় ৩২৫ জন, বড়লেখায় ১৬৮ জন, কমলগঞ্জে ১৮৭ জন, শ্রীমঙ্গলে ৩৪২ জন, জুড়ী ১৩৮ জন এবং সদর হাসপাতালের ১ হাজার ২০০ জন রয়েছেন।
একদিনে সুস্থ হওয়া ১০ জনের মধ্যে ৫ জন মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের এবং অপর ৫ জন কমলগঞ্জের। ফলে জেলায় করোনাজয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৬৮ জনে।
যাদের মধ্যে সদরে ১১৭ জন, রাজনগরে ১৩৪ জন, কুলাউড়ায় ২৫১ জন, বড়লেখায় ১৬০ জন, কমলগঞ্জে ১৭৯ জন, শ্রীমঙ্গলে ৩০১ জন, জুড়ী ১১৭ জন এবং সদর হাসপাতালের ১ হাজার ১০৯ জন রয়েছেন।
এছাড়া জেলায় এখন পর্যন্ত ৩১ জন মারা গেছেন। এদের মধ্যে রাজনগর ৩ জন, কুলাউড়া ১ জন, বড়লেখায় ১ জন, কমলগঞ্জে ২ জন, শ্রীমঙ্গলে ৬ জন, জুড়ী ২ এবং সদর হাসপাতালের ১৬ জন রয়েছেন।
জেলায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ২৩৩ জন। যাদের মধ্যে হাসপাতালে ২১ জন এবং বাড়িতে ২১২ জন চিকিৎসাধীন রয়েছেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























