ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৬, ১৪ জুন ২০২১
আপডেট: ২৩:০৭, ১৪ জুন ২০২১

মৌলভীবাজারে একদিনে আরও ১২ জনের করোনা শনাক্ত

অন্যান্য সীমান্তবর্তী জেলার মতো মৌলভীবাজারেও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। ২৪ ঘণ্টায় জেলাটিতে আরও ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে এ সময় কেউ সুস্থ বা মারা যাননি। 

সোমবার (১৪ জুন) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ সকল তথ্য জানা গেছে।

সেখানে বলা হয়েছে, রোববার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ১০২ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে পজিটিভ এসেছে ১২ জনের। শনাক্তের হার ১১ দশমিক ৭৬ শতাংশ। 

নতুন শনাক্ত ১২ জনের মধ্যে ৭ জন মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের, ৩ জন শ্রীমঙ্গলের, ১ জন কুলাউড়ার এবং রাজনগরের একজন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৪৮ জনে। 

মধ্যে সদরে ১৩৪ জন, রাজনগরে ১৪৩ জন, কুলাউড়ায় ৩২৬ জন, বড়লেখায় ১৬৮ জন, কমলগঞ্জে ১৮৭ জন, শ্রীমঙ্গলে ৩৪৫ জন, জুড়ী ১৩৮ জন এবং সদর হাসপাতালের ১ হাজার ২০৭ জন রয়েছেন।

জেলায় এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৩৬৮ জনে। যাদের মধ্যে সদরে ১১৭ জন, রাজনগরে ১৩৪ জন, কুলাউড়ায় ২৫১ জন, বড়লেখায় ১৬০ জন, কমলগঞ্জে ১৭৯ জন, শ্রীমঙ্গলে ৩০১ জন, জুড়ী ১১৭ জন এবং সদর হাসপাতালের ১ হাজার ১০৯ জন রয়েছেন।   

এছাড়া জেলায় এখন পর্যন্ত ৩১ জন মারা গেছেন। এদের মধ্যে রাজনগর ৩ জন, কুলাউড়া ১ জন, বড়লেখায় ১ জন, কমলগঞ্জে ২ জন, শ্রীমঙ্গলে ৬ জন, জুড়ী ২  এবং সদর হাসপাতালের ১৬ জন রয়েছেন। 

জেলায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ২৪৫ জন। যাদের মধ্যে হাসপাতালে ২১ জন এবং বাড়িতে ২২৪ জন চিকিৎসাধীন রয়েছেন।  

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়