শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২১:২৫, ১৪ জুন ২০২১
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে শ্রীমঙ্গলে শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন
যথাযথ স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতপূর্বক সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা। সোমবার (১৪ জুন) দুপুরে শ্রীমঙ্গল চৌমোহনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রবীর দেববর্মা। এসমহ্য শিক্ষাপ্রতিষ্ঠানে সকল স্বাস্থ্যবিধি নিশ্চিত করে অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জোর দাবি জানানো হয়।
শ্রীমঙ্গলের বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এই মানববন্ধনের আয়োজন করে। যুবরাজ দেববর্মার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রভাষক জলি পাল, অ্যাডভোকেট আবুল হাসান, মানবাধিকার কর্মী এস কে দাশ সুমন, সমাজকর্মী তাপস দাশ, পরিবেশ কর্মী প্রীতম দাশ, উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য হায়দার আহমদ, শিক্ষার্থী আরিফ হোসেন, শিক্ষার্থী মাহমুদা আক্তার, শিক্ষার্থী স্বাধীন দেব, কলেজ শিক্ষার্থী রুপা রায়, শিক্ষার্থী আলী আজাদ ও সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, করোনাকালীন সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের বেতন মওকুফ, করোনাকালীন বছরগুলোকে লুপ্ত বছর ঘোষনা করে চাকুরি প্রত্যাশীদের বয়সসীমা বাড়ানো ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবী জানানো হয়।
শিক্ষার্থীরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে আমরা পড়াশোনা থেকে পিছিয়ে পড়ছি। আমাদের মতো শিক্ষার্থীরা টিউশনি করে সংসার চালাতে হয়। আজ করোনার কারণে সব বন্ধ থাকায় আমরা টিউশনি করতে পারছি না। আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে।
আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবী জানাই যাতে সকল স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হোক। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পেশ করা হয়।
আইনিউজ/সাজু মারছিয়াং/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























