শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২২:৫৪, ১৫ জুন ২০২১
শ্রীমঙ্গলে ১২ কেজি গাঁজাসহ আটক ২
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মাদক পরিবহনের দায়ে একটি সিএনজি অটোরিক্সাসহ ২ ব্যক্তিকে আটক করা হয়।
জানা গেছে, আটককৃতরা সুনামগঞ্জ জেলার ছাতক থানার পীরপুর দক্ষিণ পাড়া গ্রামের আনকার আলীর ছেলে জুয়েল আহমেদ (২১) ও একই এলাকার বড় বাড়ীর মকদ্দুস আলীর ছেলে সিএনজি অটো ড্রাইভার জমির আলী (৩২)।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুছ ছালেক ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশ ফোর্স মঙ্গলবার (১৫ জুন) ভোর ৫টায় উপজেলার সাতগাঁও ইউনিয়নের লছনা বাজারে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে এসব গাঁজা উদ্ধার করে।
এ ঘটনায় আজ দুপুরে থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসপি সার্কেল (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) মো. শহিদুল হক মুন্সী বলেন, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক গুলো হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মনতলা সীমান্ত এলাকা থেকে সিলেটে পরিবহনের চেষ্টা করার কথা জানা যায়। পুলিশ গোপন সংবাদ পেয়ে ভোরে ওঁৎ পেতে সিএনজি অটোরিক্সাটি আটক করে। পরে তল্লাসী করে তিনটি পোটলায় স্কচটেপ দিয়ে মোড়ানো ১২ কেজি গাঁজা উদ্ধার করেন। এসময় সিএনজি চালক জমির আলী ও জুয়েল আহমেদকে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, আটক গাঁজার বাজার মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা। এর আগে গত ৬ জুন উপজেলার সিন্দুরখান সীমান্ত এলাকা থেকে ৪শত ২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয় বলে ব্রিফিং এ জানানো হয়।
শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুছ ছালেক বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
আইনিউজ/সাজু মারছিয়াং/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























