ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৮, ১৫ জুন ২০২১
আপডেট: ২২:৪৬, ১৫ জুন ২০২১

মৌলভীবাজারে খোলা খাবার না খেতে সচেতনতা সভা

'জাঙ্ক ফুড, পথ খাবার, খোলা খাবার না খেলে অনেক রোগ থেকে মুক্তি মিলে' এই স্লোগানে মৌলভীবাজারে দিনব্যাপি সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্যশিক্ষা ব্যুরো ও স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত আজমির ইন্টারন্যাশনাল নামের কনসাল্টিং ফার্ম এর সহযোগিতায় ‘অ্যাডভোকেসি সভা” মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ ।

সভায়  জাঙ্ক ফুড, পথ-খাবার বা খোলা খাবার না খাওয়ার জন্য আহ্বান জানিয়ে এবং এর ক্ষতিকারক দিক তুলে ধরেন বক্তারা। পরে সচেতনামূলক বিভিন্ন উপকরণ জেলার বিভিন্ন এলাকায় বিতরণ এবং স্বাস্থ্য নিরাপত্তার বিষয়ে খাবারের ভূমিকা নিয়ে প্রচার চালানো হয়।

আইনিউজ/আরডি/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়