ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৯, ১৫ জুন ২০২১
আপডেট: ২২:৩৯, ১৫ জুন ২০২১

কমলগঞ্জে কবর থেকে লাশ চুরি!

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা কবরস্থান থেকে লাশ চুরির গুজব উঠেছে। 

স্থানীয়রা জানায়, গত সোমবার দিনের যেকোনো এক সময় পুরাতন কবরের বাঁশ ভেঙ্গে একটি গরু কবরের মধ্যে পড়ে যায়। পরে গরুর মালিক কবরের মাটি সরিয়ে গরুটি নিয়ে যায়। মঙ্গলবার সকালে লোকজন কবরের মাটি কুঁড়া দেখে লাশ চুরি হয়েছে প্রচার করতে থাকে।

এ ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চলের সৃষ্টির পাশাপাশি আতঙ্ক বিরাজ করে। লাশ চুরির গুজবের ঘটনায় পাত্রখোলা চা বাগানের কবরস্থানে দাফনকৃতের আত্মীয়স্বজনের মধ্যে দুশ্চিন্তা ও লাশ চুরি হয়ে যাওয়ার আতঙ্ক বিরাজ করছে। 

এ ব্যাপারে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, এরকম খবর আমরা পাইনি। ঘটনাটি গুজব হবে।

আইনিউজ/প্রনীত/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়