ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৮, ১৬ জুন ২০২১
আপডেট: ১৪:৩৮, ১৬ জুন ২০২১

মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু

ফাইল ছবি

ফাইল ছবি

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় দুইজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা কাড়ল ৩৩ জনের প্রাণ। 

বুধবার (১৬ জুন) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

সেখানে বলা হয়েছে, মঙ্গলবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ৬৫ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ৪৬ শতাংশ। 

এদের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৭ জন, শ্রীমঙ্গলে ২ জন, রাজনগরে ২ জন এবং কুলাউড়ায় একজন রয়েছেন।  এ নিয়ে জেলায় ২ হাজার ৬৭৬ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। 

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে দুজনেই মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের। 

শনাক্ত এবং মৃত্যু ছাড়াও মৌলভীবাজারে সুস্থ হয়ে উঠেছেন ১৬ জন করোনা রোগী। এদের সকলেই ২৫০ শয্যা হাসপাতালের। ফলে জেলায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৮৪ জনে। 

জেলায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ২৫৬ জন। যার মধ্যে হাসপাতালে ৬ জন এবং বাড়িতে ২৫০ জন চিকিৎসাধীন রয়েছেন।  

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়