ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪১, ১৬ জুন ২০২১
আপডেট: ১৯:১০, ১৬ জুন ২০২১

মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে জেলা নাগরিক কমিটির মতবিনিময়

মৌলভীবাজার সদরে মেডিকেল কলেজ স্থাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণাসহ বিভিন্ন দাবিতে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুন) জেলা নাগরিক কমিটির আয়োজনে মৌলভীবাজার প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এ সভায় উপস্থিত ছিলেন জেলা নাগরিক কমিটির উপদেষ্টা মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, আহবায়ক সৈয়দ সাহাবউদ্দিন আহমদ, যুগ্ম আহবায়ক সরওয়ার আহমদ, সদস্য সচিব বকসি ইকবাল আহমদসহ অনেকে।

এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মৌলভীবাজারবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে শিগগিরই মৌলভীবাজার সদরে মেডিকেল কলেজ স্থাপন ঘোষণার দাবি করেন। একই সাথে এ জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, মৌলভীবাজার জেলাকে পর্যটন জেলা হিসাবে ঘোষণা ও শমসেরনগর বিমানবন্দরকে অভ্যন্তরীণ বিমানবন্দর হিসাবে চালু করার জোর দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন সংগ্রামের হুমকি দেয়া হয়। 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়