কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২০:৩৮, ১৬ জুন ২০২১
কমলগঞ্জে মেয়েশিশুকে নির্যাতনের ঘটনায় মসজিদের ইমাম আটক
মৌলভীবাজারের কমলগঞ্জে পৌর এলাকার নছরতপুর জামে মসজিদের এক ইমামকে শিশু নির্যাতনের আভিযোগে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ জুন) সকালে ৭টায় নছরতপুর জামে মসজিদে ১১ বছর বয়সী এক মেয়ে শিশুর সাথে জোরপূর্বক অশালীন আচরণ করেন ইমাম। আটক ইমামকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
অভিযোগকারীর দায়ের করা মামলার সূত্রে জানা যায, নছরতপুর জামে মসজিদে প্রতিদিনের মত শিশু-কিশোরদের মক্তবে পাঠদান করান ইমাম। আব্দুস সালামের ১১ বছর বয়সী শিশু মসজিদে পাঠ গ্রহণ করতে যায়। এই সময়ে চুনারুঘাট থানার গোলগাঁও গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে মসজিদের ইমাম শফিকুল ইসলাম (৪২) সকাল সাড়ে ৮টায় অন্য শিক্ষার্থীদের পাঠদান শেষে ছুটি দিয়ে দেন এবং দরকার আছে এই কথা বলে মেয়ে শিশুটিকে মসজিদের পাশে ইমাম সাহেব থাকার রুম হুজরায় নিয়ে গিয়ে জোর পূর্বক শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে অশালীন আচরণ করেন।
মেয়েটি বাড়ীতে গিয়ে ঘটনাটি পরিবারের সদস্যদেরকে জানালে শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা দায়ের করেন। পরে এএসআই মামুদ আলীর নেতৃত্বে একদল পুলিশ আসামী শফিকুল ইসলামকে কুশালপুর গ্রাম থেকে আটক করে থানায় নিয়ে আসে। পরে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার দেখিয়ে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে মসজিদের ইমাম শফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, শিশুটি পড়া না পারায় বেত্রাঘাত করেছিলাম। তাই শিশুর পরিবার মিথ্যা অভিযোগ দিয়ে থানায় মামলা দায়ের করেছেন।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীকে গ্রেফতার করে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























