মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২২:৪৬, ১৮ জুন ২০২১
মৌলভীবাজারে ওয়েস্টার্ন রেস্টুরেন্টে ৬৫০০০ টাকা জরিমানা
মৌলভীবাজারে সরকারি নির্দেশনা অমান্য করে বিয়ের আয়োজন করায় একটি রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৮ জুন) বিকেলে শহরের সেন্ট্রাল রোড এলাকার ওয়েস্টার্ন প্লাজা রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম ও আসমা উল হুসনা।
অভিযানকালে নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ের আপ্যায়ন অনুষ্ঠান আয়োজন করায় ওয়েস্টার্ন প্লাজা রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টার কর্তৃপক্ষকে ৫০,০০০ টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানের আয়োজক পক্ষকে ১৫,০০০ টাকা জরিমানা প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মেয়াদ আগামী ১৫ জুলাই পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছিল জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক (বিবাহোত্তর অনুষ্ঠান- ওয়ালিমা, জন্মদিন , পিকনিক, পার্টি ইত্যাদি), রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ রাখতে হবে। কিন্তু এখনো অনেকেই সেই নির্দেশনা মানছেন না। তাই অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























