ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১০, ১৯ জুন ২০২১
আপডেট: ১৬:৫৯, ১৯ জুন ২০২১

মৌলভীবাজারে একদিনে আরও ১৬ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ১০ জন।

শনিবার (১৯ জুন) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে জানা গেছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে পজিটিভ এসেছে ১৬ জনের। শনাক্তের হার ২৪ দশমিক ৬২ শতাংশ। 

নতুন শনাক্ত ১৬ জনের মধ্যে ১১ জন মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের, ৩ জন জুড়ীর, কুলাউড়ার ১ জন এবং  শ্রীমঙ্গলের ১ জনের করোনা শনাক্ত হয়েছে।এখন পর্যন্ত ২ হাজার ৭২২ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

একদিনে সুস্থ হওয়া ১০ জনের মধ্যে সকলেই সদর হাসপাতালের। জেলায় এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৬১ জনে।  

এছাড়া জেলায় এখন পর্যন্ত ৩৩ জন মারা গেছেন। এদের মধ্যে রাজনগর ৩ জন, কুলাউড়া ১ জন, বড়লেখায় ১ জন, কমলগঞ্জে ২ জন, শ্রীমঙ্গলে ৬ জন, জুড়ী ২ এবং সদর হাসপাতালের ১৮ জন রয়েছেন।  

জেলায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ২২৫ জন। যাদের মধ্যে হাসপাতালে ৬ জন এবং বাড়িতে ২১৯ জন চিকিৎসাধীন রয়েছেন। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়