ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২১:১০, ১৯ জুন ২০২১
আপডেট: ২২:০৭, ১৯ জুন ২০২১

কমলগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে জখম, প্রতিবাদে মানববন্ধন

মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মাহমুদ আলীকে রাতের আঁধারে দুর্বৃত্তরা কুঁপিয়ে গুরুতর আহত করেছে। তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৮ জুন) রাত সাড়ে ১০টার  আমতৈল বালুঘাট নামক স্থানে ঘটনা ঘটে।

আহত ইউপি সদস্যের চাচাতো ভাই বিলাল মিয়া জানান, রহিমপুর  ইউনিয়নের সদস্য বড়চেগ গ্রামের মৃত আব্দুল করিম এর ছেলে মাহমুদ আলী (৫০) চৈত্রঘাট বাজার থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার তার বাড়ি বড়চেগ গ্রামে মোটরসাইকেল করে যাচ্ছিলেন। আমতৈল বালুঘাট এলাকায় পৌঁছালে আগে থেকেই ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা কাঠের একটি বেঞ্চ রাস্তার উপর রেখে তার গতিরোধ করে হামলা চালায়।

তিনি জানান, এ সময় কুপিয়ে মাহমুদ আলীকে আহত করে দূর্বৃত্তরা। আহতের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে মাহমুদ আলীর স্বজনরা এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে শনিবার (১৯ জুন) সকালে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে রহিমপুর ইউপি সদস্য মাহমুদ আলী ও আওয়ামী লীগ নেতা সুলেমান মিয়ার ওপর বড়চেগ এলাকার কুখ্যাত সন্ত্রাসী করম উদ্দিন ও তার পুত্র হারুনুর রশীদ গ্যাংদের ধারাবাহিক জোর, জুলুম, অত্যাচারের প্রতিবাদে শনিবার (১৯ জুন) বিকাল ৪টায় ছয়কুট নতুনবাজার এলাকায় ওয়ার্ডবাসীর উদ্যোগে এক বিরাট মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়।

আওয়ামী লীগ নেতা সুলেমান মিয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রহিমপুর ইউপি সদস্য মো. আজির উদ্দিন, ইমাম বশির আহমদ, সাবেক মেম্বার আজমত আলী, মাওলানা আবুল খায়ের, যুবলীগ নেতা ওয়াসিদ আলী, মাসুক মিয়া, প্রবীণ মুরুব্বী মাহমুদ আলী প্রমুখ।

আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়