ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৬, ১৯ জুন ২০২১
আপডেট: ২৩:৫৩, ১৯ জুন ২০২১

রনধীর কুমার দেব স্মরণে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রার্থনা

মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও শ্রীমঙ্গল উপজেলা পরিষদের তিনবারের সফল চেয়ারম্যান প্রয়াত রনধীর কুমার দেব স্মরণে ও তার বিদেহী আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুন) বিকাল ৫টায় কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী দূর্গাবাড়িতে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে প্রার্থনা সভার আয়োজন করা হয়।

কমলগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি জিডিশন প্রধান সুচিয়াং এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিরঞ্জন দেবের পরিচালনায় প্রার্থনা সভায় গেষ্ট অফ অনার ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল সাহা। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ, সহ-সভাপতি সাংবাদিক সুব্রত দেবরায় সঞ্জয়, যুগ্ন সাধারণ সম্পাদক শিক্ষক সমরেন্দ্র সেন গুপ্ত, শমশেরনগর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টার ঐক্য পরিষদের সভাপতি রতন বর্মা প্রমূখ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সঞ্জয় কুমার দেব সপু, শিক্ষক অরুন চন্দ্র পাল, উত্তম দেবনাথ, দেবাশীষ মলি­ক প্রমুখ। এছাড়াও উপজেলার ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা বলেন, রনধীর কুমার দেব ছিলেন সর্বগুণে গুণান্বিত একজন মানুষ। যার ফলে স্বল্প সময়েই তিনি নিজের কর্ম দিয়ে সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিতে পেরেছিলেন। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তারপরও আমাদের সবাইকে দেশ ও জাতির কল্যাণের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধতার কোন বিকল্প নেই।

আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়