মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২৩:৪০, ২০ জুন ২০২১
মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ জন, শনাক্ত ৪
মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ জন।
রোববার (২০ জুন) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে জানা গেছে, শনিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারে কোনো নমুনা পরীক্ষা হয়নি। তবে অ্যান্টিজেন টেস্টে ৪ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।
শনাক্তদের মধ্যে ৩ জন জুড়ী উপজেলার। অপরজন মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের। ফলে জেলায় করোনায় আক্রান্তদের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৭২৬ জনে।
একদিনে সুস্থ হওয়া ৩ জনের মধ্যে সকলেই শ্রীমঙ্গল উপজেলার। জেলায় এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৬৪ জনে।
এছাড়া জেলায় এখন পর্যন্ত ৩৩ জন মারা গেছেন। এদের মধ্যে রাজনগর ৩ জন, কুলাউড়া ১ জন, বড়লেখায় ১ জন, কমলগঞ্জে ২ জন, শ্রীমঙ্গলে ৬ জন, জুড়ী ২ এবং সদর হাসপাতালের ১৮ জন রয়েছেন।
জেলায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ২২৬ জন। যাদের মধ্যে হাসপাতালে ৬ জন এবং বাড়িতে ২২০ জন চিকিৎসাধীন রয়েছেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























