কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২০:৫৯, ২০ জুন ২০২১
কমলগঞ্জে ১৫৬ পরিবার পেয়েছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর
মৌলভীবাজারের কমলগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় ধাপে ১৫৬টি অসহায়, ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে আনুষ্টানিকভাবে কাগজপত্রাদি হস্তান্তর করা হয়েছে।
রোববার (২০ জুন) সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রকল্পের উদ্বোধন করার পর কমলগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপকারভোগীদের হাতে আনুষ্টানিকভাবে ঘরের কাগজ তুলে দেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাম ভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম প্রমুখ। ঘর ও জমির দলিল হাতে পেয়ে সুবিধাভোগীরা খুশি হয়েছেন।
কমলগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক বাস্তবায়নাধীন প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ১ লক্ষ ৯১ হাজার টাকা। এ টাকায় তাদের জন্য ২০ ফুট বাই ২৩ ফুট প্রস্থের ঘরে রয়েছে দুটি কক্ষ, একটি রান্নাঘর, রুমের পিছনে টয়লেট ও সামনে খোলা বারান্দা।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























