ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৪, ২১ জুন ২০২১
আপডেট: ২০:২৮, ২১ জুন ২০২১

জাকিরের গাড়িতে হামলা চেষ্টায় ৩ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের গাড়িতে হামলা চেষ্টার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী। 

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা ছাত্রলীগ নেতা ফারিয়ান আহমদ, জুড়ী কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ ও ফারহান। 

গতকাল শনিবার (১৯ জুন) রাত সাড়ে ৭ টার দিকে ফারিয়ানকে গ্রেফতার করা হয়। এর আগে আরিফ ও ফারহান নামের আরও ২ জনকে গ্রেফতার করে ১৫১ ধারায়  জেল হাজতে প্রেরণ করা হয়। 

উল্লেখ্য, গত ১২ জুন রাত সাড়ে আটকায় জুড়ীর গোয়ালবাড়ীস্থ নিজ বাড়ী থেকে জাকির হোসাইন তার মা-বাবাসহ ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাত সাড়ে ৮টার দিকে জুড়ী বাজারের বিজিবি ক্যাম্প এলাকায় পৌঁছালে যুবলীগের সহ-সভাপতি আহমদ কামাল অহিদের নেতৃত্বে তার গাড়ি ঘিরে ফেলেন ছাত্রলীগের একাংশের কিছু কর্মী। 

এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে ছাত্রলীগের একাংশের কর্মীরা সরে যায়। এই ঘটনার খবর পেয়ে জাকির হোসাইনের সমর্থক ছাত্রলীগের নেতাকর্মীরা জুড়ী বাজারে শোডাউন করে। এরপর এস এম জাকির হোসাইনের সমর্থকগণ যুবলীগের সহ-সভাপতি আহমদ কামাল অহিদের বাড়িতে জড়ো হন। বিস্তারিত...

উল্লেখ্য, পরে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় বাংলাদেশ ছাত্রলীগ জুড়ী উপজেলা শাখা কমিটির সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘােষণা করা হয়েছে। সোমবার (১৪ জুন) দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি আমীরুল হোসেন চৌধুরী (আমীন) ও সাধারণ সম্পাদক মাহবুব আলমের সাক্ষরিত প্যাডে এ ঘোষণা দেয়া হয়। বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়