মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২০:১০, ২১ জুন ২০২১
চা বাগানের ভিতর দিয়ে হাইওয়ে সড়ক না করার দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভাড়াউড়া ও ভুরবুড়িয়া চা বাগানের ভিতর দিয়ে বাইপাস সড়ক করার প্রস্তাব বাতিল করার দাবিতে মানববন্ধন করেছে শ্রমিকরা।
সোমবার (২১ জুন) সকাল ৯টায় শ্রীমঙ্গল ভুরবুড়িয়া চা বাগানের বিটিআরআই রাস্তার মুখে দুই বাগানের পাঁচশতাধিক শ্রমিক মানববন্ধনে অংশ নিয়ে এর প্রতিবাদ জানায়।
ভুরবুড়িয়া চা বাগানের পঞ্চাত সভাপতি সুদীপ ঋকিয়াশনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন বালিশিরা ভ্যালীর সভাপতি বিজয় হাজরা, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পংকজ কন্দ ও চা শ্রমিকনেত্রী অঞ্জলি রাজগড় প্রমূখ।

বক্তারা বলেন, বাগানের ভিতর দিয়ে হাইওয়ে সড়ক গেলে শ্রমিকদের নানা সমস্যায় ভুগতে হবে। তাদের বসতিতে বাহিরের লোকের আনাগোনা বেড়ে যাবে। তাদের গরু-ছাগল চুরি হবে। ছেলেমেয়েরা রাস্তায় দূর্ঘটনার শিকার হতে পারে। তাছাড়া তারা নিজেদের পরিবেশে বাগানে কাজ করেন বাগানের ভিতর দিয়ে অন্য লোকের চলাচল শুরু হলে তাদের এই প্রাইভেসি নষ্ট হবে। বিষয়টি বিবেচনা করে সুনির্দিষ্ট পরিকল্পনা করে লাউয়াছড়া বন ও বাগান রক্ষা করে নতুন সড়ক নির্মাণের দাবি তাদের।
এসময় বিকল্প রাস্তা হিসেবে সখিনা সিএনজি পাম্পের পাশের পুরাতন রাস্তা সম্প্রসারণ করে আশিদ্রোন হয়ে ফুলছড়া বাগানের ভিতর দিয়ে বিটিআরআই হয়ে ভানুগাছ রোডে সংযুক্ত করার প্রস্তাব করা হয়।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























