মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৭, ২২ জুন ২০২১
আপডেট: ১৬:৪৯, ২২ জুন ২০২১
আপডেট: ১৬:৪৯, ২২ জুন ২০২১
শিকার খেয়ে পড়েছিলো সাপ, গ্রামবাসীর হাতে আটক
মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে প্রায় ১২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে। উপজেলার সীমান্তবর্তী এলাকা ইসলামপুর ইউনিয়নের কুরমা চা-বাগান এলাকার এক ধানি জমি থেকে অজগরটি উদ্ধার করা হয়।
বন বিভাগসূত্র জানায়, সোমবার বিকেলে কুরমা চা-বাগান এলাকার ধানি জমিতে সাপটি দেখতে পেয়ে আটক করে গ্রামবাসী। পরে রাত ৮টায় বন বিভাগের লোকজন এসে অজগরটি উদ্ধার করে।
অজগরটির পেটের ভিতরে বড় কিছু একটা রয়েছে। ধারণা করা হচ্ছে বড় কোনো শিকার খেয়ে পালাতে না পেরে জমিতে পড়ে ছিলো।
রাজকান্দি রেঞ্জ কমর্কতা নজরুল ইসলাম জানান, সাপটি প্রায় ১২ ফুট লম্বা। শিকার পেটে থাকায় দেখতেও অনেক বড়। শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সাপটি নিয়ে গেছে এবং লাউয়াছড়া রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। পরে এটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























