মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৮:৪৩, ২২ জুন ২০২১
ফেসবুকে অশ্লীল ছবি ছড়িয়ে মেয়েদের ব্ল্যাকমেইল করতো সুজন
ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে মেয়েদের প্রতারণা করতো সুজন রায়, আদায় করতো অর্থ। সে পিকচ্যাট নামক সফটওয়ার ব্যবহার করে ফেসবুক থেকে মেয়েদের ব্ল্যাকমেইল করতো।
মঙ্গলবার (২২ জুন) দুপুরে মৌলভীবাজারের পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এ তথ্যগুলো জানান।
পুলিশ সুপার বলেন- সুজন রায় নামে ওই তরুণ ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে সাধারণ মেয়েদের ছবি অ্যাপসের মাধ্যমে অশ্লীল করে আপলোড করতো। মেয়েদের স্বাভাবিক ছবি সংগ্রহ করে অশ্লীল ছবি আপলোড করে টাকা দাবি করার অভিযোগ রয়েছে সুজনের বিরুদ্ধে। এভাবে গত এক বছর ধরে নারীদের প্রতারণার মাধ্যমে চাঁদাবাজি করে আসছে তরুণটি।
অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে সুজন রায়। তার বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আরও জানান- ভুয়া ১০/১২ টি ফেসবুক আইডি ব্যবহার করে মৌলভীবাজার জেলার বিভিন্ন থানার হিন্দুধর্মাবলম্বী কিছু মেয়ের সাথে ফেসবুক ফ্রেন্ডের সূত্র ধরে তাদেরকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল শুরু করে সুজন। বিগত এক বছর আগে থেকে সেই কাজটি শুরু করে। মেয়েগুলোর অশ্লীল কন্টেন্ট তার ফেক আইডিগুলোতে ছড়িয়ে দিয়ে তাদের কাছে টাকা চায় এবং নানা রকম অনৈতিক প্রস্তাব প্রেরণ করে। সে শুভদৃষ্টি নামক একটি গ্রুপের সদস্য ছিল। এই গ্রুপ থেকে সে উল্লেখিত মেয়েগুলো যাদেরকে হয়রানী করতো তাদের আইডি কালেক্ট করে এবং তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করার মাধ্যমে ফেসবুকে পরিচয় সূত্র ধরে অশ্লীল কনটেন্ট ছড়িয়ে দেয়।
সুজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এখন তাঁকে আইনের মুখোমুখি এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























