কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২০:৩৩, ২২ জুন ২০২১
কমলগঞ্জ পৌরসভার পক্ষ থেকে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ
মহামারী করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় কমলগঞ্জ পৌরসভার পক্ষ থেকে সাবান, হ্যান্ড স্যানিটাইজার স্প্রে, মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ জুন) বিকাল ৪ টায় পৌরসভা কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়।
কমলগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিতরণের জন্য কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের নিকট ১২৫টি করে সাবান, ১৫ টি হ্যান্ড স্যানিটাইজার স্প্রে, ২৫০টি করে সার্জিক্যাল ফেইস মাস্ক বিতরণ করা হয়।
কমলগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ বেলাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী এম এইচ ইমরান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিন, সৈয়দ জামাল হোসেন, আনসার শোকরানা মান্না, জসিম উদ্দিন শাকিল, মো. ছাদ আলী, মো: রফিকুল ইসলাম রুহেল, গোলাম মুগ্নি মুহিত, আহাদুর রহমান বুলু, বখতিয়ার খান, মহিলা কাউন্সিলর মুসলিমা বেগম, আয়েশা সিদ্দিকা, শিউলি আক্তার শাপলা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হামিম মাহমুদ প্রমুখ।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























