নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:২১, ২২ জুন ২০২১
সিলেট জেলা বাসদ নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে বিবৃতি
সিলেট জেলায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের নেতৃবৃন্দের বিরুদ্ধে করা মামলার প্রত্যাহার দাবি করে বিবৃতি প্রদান করা হয়েছে। এতে নেতাকর্মীদের উপর আরোপিত মিথ্যা মামলার প্রত্যাহার দাবি করে স্বাক্ষর করেছেন মৌলভীবাজারের কমিউনিস্ট পার্টি, আইনজীবী সমিতি, ছাত্র ইউনিয়ন, উদীচী, সাবেক মেয়র, সংস্কৃতিকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।
মঙ্গলবার (২২ জুন) বাসদের মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক এডভোকেট মঈনুর রহমান মগনু স্বাক্ষরিত এ বিবৃতি গণমাধ্যমে প্রেরণ করা হয়।
এতে উল্লেখ করা হয়, আমরা বিবৃতিদাতাগণ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, করোনার এই মহামারীকালে অর্থনৈতিক কর্মকাণ্ড প্রায় বিধ্বস্ত অবস্থায় থাকায় অসহায় গরীব মানুষ তাদের ক্ষুধা নিবারনের জন্য রিকশা নিয়ে রাস্তায় নামলে সিলেট সিটি করপোরেশন কর্তৃক তাদের ব্যাটারি চালিত রিকশাগুলো আটক করে নিয়ে যায়, উক্ত রিকশাগুলো কর্তৃপক্ষের নিকট হইতে উদ্ধার কল্পে সংশ্লিষ্ট রিকশা চালক বা মালিকগণ শান্তিপূর্ণ সমাবেশ করা কালে সিলেট সিটি করপোরেশনের কর্মচারী নামধারী মেয়রের কতিপয় সন্ত্রাসীরা সমাবেশকারীদের ওপর নেক্কারজনক হামলা চালিয়ে বেশ কয়েকজন শ্রমিককে আহত করেও ক্ষান্ত থাকেনি বরং উল্টো বাসদ নেতা ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য কমরেড আবু জাফর, বাসদ নেতা জুবায়ের চৌধুরী সুমন, বাসদ নেতা ও সাংবাদিক প্রণব জ্যোতি পাল সহ অজ্ঞাতনামা তিন শতাধিক লোকের নামে এক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যাহা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।
এমতাবস্থায় আমরা মৌলভীবাজার জেলার গণতান্ত্রিক চেতনা সম্পন্ন ব্যক্তিগণ উক্ত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। পাশাপাশি ব্যাটারি চালিত রিকশা গুলোকে আইনী প্রক্রিয়ায় এনে লাইসেন্স দেওয়া এবং আটককৃত রিকশাগুলো ফেরত দেয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।
বিবৃতিতে স্বাক্ষর করেন- মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি কামরেল আহমেদ চৌধুরী (এডভোকেট), বৃহত্তর সিলেট কর আইনজীবী সমন্বয় পরিষদের আহবায়ক মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি রমাকান্ত দাশ গুপ্ত (এডভোকেট), সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মকবুল হোসেন (এডভোকেট), উদীচী শিল্পী গোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি মিজানুর রহমান টিপু (এডভোকেট), সাংবাদিক ও ছড়াকার আব্দুল হামিদ মাহবুব, মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র মোঃ ফয়জুল করিম ময়ূন, সিপিবি মৌলভীবাজার কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু (এডভোকেট), ব্যবসায়ী আব্দুল মতিন, বাংলাদেশ টেক্স লইয়ারস এসোসিয়েশন (বিটিএলএ) এর সদস্য বদরুল হোসেন, আইনজীবী ডাডলী ডেরিক প্রেন্টিস (এডভোকেট), বৃটিশ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন চৌধুরী (এডভোকেট), আইনজীবী প্রীতম দত্ত সজীব (এডভোকেট), পংকজ সরকার (এডভোকেট), মোঃ মামুনুর রশিদ (এডভোকেট), অমূল্য কুমার ঘোষ (এডভোকেট), নাট্যকর্মী এ কে এম মোস্তাফিজুর রহমান চৌধুরী (এডভোকেট)।
এছাড়াও স্বাক্ষর করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদক জহরলাল দত্ত, বাংলাদেশ যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জয়েস, চারণ সাংস্কৃতিক কেন্দ্র মৌলভীবাজার জেলা সংগঠক দিলীপ সাহা, সমাজতান্ত্রিক মৎস্যজীবী ফ্রন্টের জেলা সংগঠক মিয়াধন আলী, চা শ্রমিক-ছাত্র-যুব মঞ্চের আহ্বায়ক বিপ্লব মাদ্রাজি পাশী, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সাবেক সভাপতি মোঃ আবু রেজা সিদ্দিকী ইমন, হাওর রক্ষা সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জুনেদ আহমদ চৌধুরী, দৈনিক দিনকাল মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও সাংবাদিক হুমায়ুন রহমান বাপ্পী, সাবেক ছাত্র নেতা ইফ্ফাত আরা নীপা, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম মৌলভীবাজার জেলা আহবায়ক মাসুমা খানম রুমা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সাবেক সভাপতি সুবিনয় রায় শুভ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি রেহনোমা রুবাইয়াৎ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক সুমন কান্তি দাশ, সহসাধারণ সম্পাদক শামীম আহমেদ।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























