ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৪, ২২ জুন ২০২১
আপডেট: ২২:৪৩, ২২ জুন ২০২১

ঈদে গরুর হাটে প্রতারণার জন্য ছাপছিলেন জাল নোট, অতঃপর...

র‍্যাবের অভিযানে গ্রেফতার সামছু মিয়া।

র‍্যাবের অভিযানে গ্রেফতার সামছু মিয়া।

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিপুল পরিমাণ বাংলাদেশি টাকার জাল নোট, এসব তৈরির রাসায়নিক বিভিন্ন উপাদান ও অন্যান্য উপকরণসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। গ্রেফতারকৃত ব্যক্তি এছাড়াও অন্য ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানায় র‍্যাব।

মঙ্গলবার (২২ জুন) জুড়ী উপজেলার ফুলতলা গ্রাম থেকে এ জালনোট উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি উপজেলার কালীনগর গ্রামের মৃত রমোজ মিয়ার ছেলে মো. সামছু মিয়া।

র‍্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে এ অভিযান চালায়। এসময় আসামি সামছু মিয়াকে গ্রেফতার করে তার বসতঘর থেকে জাল নোটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। 

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সামছু মিয়া ঈদুল আজহার গরুর হাটে প্রতারণার পরিকল্পনা করেছিলেন বলে স্বীকার করেন। তিনি গরুর হাটে এসব নোট সরবরাহের উদ্দেশ্যেই জাল নোট ছাপছিলেন। 

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়