মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ০০:২৭, ২৪ জুন ২০২১
মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার প্রায় ৪০ শতাংশ
মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিন কেউ মারা না গেলেও সুস্থ হয়েছেন ১০ জন করোনা রোগী।
বুধবার (২৩ জুন) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে পজিটিভ এসেছে ১৯ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩৯ দশমিক ৫৯ শতাংশ।
নতুন শনাক্ত ১৯ জনের মধ্যে ১৩ জন মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের, শ্রীমঙ্গলের ২ জন, জুড়ীতে ২ জন এবং রাজনগরে ২ জন রয়েছেন।
জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে ২ হাজার ৭৭৯ জনকে। এর মধ্যে সদরে ১৩৪ জন, রাজনগর ১৫৩ জন, কুলাউড়া ৩৩৫ জন, বড়লেখায় ১৭১ জন, কমলগঞ্জে ১৮৮ জন, শ্রীমঙ্গলে ৩৬২ জন, জুড়ী ১৫৪ এবং সদর হাসপাতালের ১ হাজার ২৮২ জন রয়েছেন।
২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন জেলার ১০ জন করোনা রোগী। এরা সকলেই মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের। ফলে জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৪৯ জনে।
এর মধ্যে সদরে ১৩৪, রাজনগর ১৩৮ জন, কুলাউড়া ২৯৫ জন, বড়লেখায় ১৬৪ জন, কমলগঞ্জে ১৭৯ জন, শ্রীমঙ্গলে ৩২৭ জন, জুড়ী ১২৭ এবং সদর হাসপাতালের ১ হাজার ১৮৫ জন রয়েছেন।
এছাড়া জেলায় এখন পর্যন্ত ৩৩ জন মারা গেছেন। এদের মধ্যে রাজনগর ৩ জন, কুলাউড়া ১ জন, বড়লেখায় ১ জন, কমলগঞ্জে ২ জন, শ্রীমঙ্গলে ৬ জন, জুড়ী ২ এবং সদর হাসপাতালের ১৮ জন রয়েছেন।
জেলায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ১৯৪ জন। যাদের মধ্যে হাসপাতালে ৫ জন এবং বাড়িতে ১৮৯ জন চিকিৎসাধীন রয়েছেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























