কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২০:২৮, ২৩ জুন ২০২১
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: কমলগঞ্জ পৌরসভায় চারাগাছ বিতরণ
মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কমলগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নাগরিকদের ৩টি করে বিভিন্ন প্রজাতির ১ হাজার ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ জুন) বিকাল ৪টায় কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব গাছের চারা বিতরণ করেন পৌর মেয়র মো. জুয়েল আহমেদ।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর বখতিয়ার খান, আওয়ামী লীগ নেতা কাউন্সিলর মো. ছাদ আলী, মহিলা কাউন্সিলর মুসলিমা বেগম, আয়েশা সিদ্দিকা, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এছাড়াও এসময় কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গণমানুষের সাথে আওয়ামী লীগের ৭২ বছর
১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে, পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে সর্বাত্মক সমর্থন দিয়ে বাঙালি যে রাষ্ট্র পেলো তা প্রত্যাশিত পাকিস্তান ছিলো না। কুশাসন-কোটারি, জুলুম-অত্যাচার, আঞ্চলিক বৈষম্য, জাতি নিপীড়ন প্রথমেই জনগণের জীবন অতিষ্ঠ করে তুললো। এ যেন এক শকুনের হাত থেকে অন্য শকুনের হাতে পড়ার মতো। পাকিস্তানের এই স্বাধীনতাকে শেখ মুজিবুর রহমান `ফাঁকির স্বাধীনতা` বলে আখ্যা দিয়েছিলেন।
১৯৪৭ সালে দুটি আলাদা ভূখণ্ড, ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন খাদ্যাভ্যাস ও ভিন্ন মানবিক বোধবুদ্ধি নিয়ে পাকিস্তান প্রতিষ্ঠার মাত্র ৪ মাস ২০ দিনের মাথায় বয়সে তরুণ শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সালের ৪ জানুয়ারি গঠন করেন সরকারবিরোধী ছাত্র সংগঠন `পাকিস্তান মুসলিম ছাত্রলীগ।`
উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার স্বামীবাগে কে এম দাস লেনের রোজ গার্ডেনে (হুমায়ুন সাহেবের বাড়ি) হোসেন শহীদ সোহরাওয়ার্দীর উদ্যোগে আয়োজিত এক কর্মী সম্মেলনে গঠন করা হয় `পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ`। মওলানা আবদুল হামিদ খান ভাসানী সভাপতি, টাঙ্গাইলের শামসুল হক সাধারণ সম্পাদক, শেখ মুজিবুর রহমানকে (কারাবন্দি ছিলেন) যুগ্ম সাধারণ সম্পাদক করে গঠিত হয় `আওয়ামী মুসলিম লীগ এর প্রথম কমিটি। আরও বিস্তারিত...
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























