ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৫, ২৩ জুন ২০২১
আপডেট: ১০:৩১, ২৪ জুন ২০২১

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত শ্রীমঙ্গলের নজরুল ইসলাম

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে শ্রীমঙ্গল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামকে ২০২০-২১ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে। শুদ্ধাচার চর্চার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অসামান্য অবদান রাখায় ০৪-১০ গ্রেডের সরকারি কর্মকর্তাদের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহি অফিসার নির্বাচিত হন তিনি।

বুধবার (২৩ জুন) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানার সভাপতিত্বে এক অনুষ্ঠানে শ্রীমঙ্গলের ইউএনও নজরুল ইসলামের হাতে শুদ্ধাচার পুরস্কার সনদ ও ক্রেস্ট তুলে দেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে`সহ জেলার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এবং জেলার সকল অতিরিক্ত জেলা প্রশাসকসহ অন্যান্য সহকর্মীদের ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

ইউএনও নজরুল ইসলাম বলেন, আমার এই প্রাপ্তি শ্রীমঙ্গলের কর্মস্পৃহাকে আরও গতিশীল করবে। এ পুরস্কার আগামীতে আরো ভালো কাজ করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে বলেও জানান তিনি।

আইনিউজ/সাজু মারছিয়াং/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়