ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৭, ২৪ জুন ২০২১
আপডেট: ১৩:১৯, ২৪ জুন ২০২১

মৌলভীবাজারে নতুন করে করোনা আক্রান্ত ১৫ জন

মৌলভীবাজারে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৫ জন।  গত ২৪ ঘন্টায় ১১৮টি নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ১২ দশমিক ৭ শতাংশ। 

জেলায় এ পর্যন্ত মোট ২৭৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট মারা গেছেন ৩৩ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১০ জন। মোট সুস্থ হয়েছেন ২৫৫৯ জন।

বৃহ্স্পতিবার (২৪ জুন) সিভিল সার্জন অফিস থেকে পাওয়া সর্বশেষ করোনার আপডেটে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে গতকাল বুধবার (২৩ জুন) মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিন কেউ মারা না গেলেও সুস্থ হয়েছেন ১০ জন করোনা রোগী।

এদিকে, দেশের রাজশাহী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুবরণ করেছেন রেকর্ড সংখ্যক রোগী। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে সেখানে মৃত্যুবরণ করেছেন সর্বোচ্চ ১৮ জন। এর আগের ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছিল। তার আগে ৪ জুন ১৬ জনের মৃত্যু হয়েছিল। ১১ জুন থেকে মৃত্যুর সংখ্যা ১০ থেকে ১৩ জনের মধ্যে ছিল। শুধু ১২ জুন মৃত্যু হয়েছিল চারজনের। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটল। বিস্তারিত...

বাংলাদেশে করোনাভাইরাসের সর্বশেষ বুধবারে (২৩ জুন) দেওয়া আপডেট অনুযায়ী, দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৮৫ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় ১৩ হাজার ৭৮৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত করা হয়েছে আরও ৫ হাজার ৭২৭ জনকে। ফলে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৬৬ হাজার ৮৭৭ জনে। বিস্তারিত...

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৮ হাজার ৪৫৪ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৩০০ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৩৯ লাখ ৬ হাজার ৭৮১ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৩ লাখ ৪৪ হাজার ৯০২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ৫০ লাখ ৭১ হাজার ২০৬ জন। বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়