নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:৪৯, ২৪ জুন ২০২১
শ্রীমঙ্গলে চা শ্রমিকদের অনুদান প্রদান করলো চা বোর্ড
দেশের চা বাগানের শ্রমিক ও শ্রমিক পোষ্যদের বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল থেকে ২০২০-২১ অর্থ বছরে ১৮ লক্ষ ৫৫ হাজার টাকা অনুদান প্রদান করেছে বাংলাদেশ চা বোর্ড।
বৃহস্পতিবার (২৪ মে) বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মাজদিহি চা বাগানের বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ)-এর ভারপ্রাপ্ত পরিচালক ড. এ কে এম রফিকুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চা শ্রমিকদের মাঝে এ অনুদানের চেক বিতরণ করেন।
ড. এ কে এম রফিকুল হক জানান, এবছর শিক্ষাগ্রহণে উৎসাহ প্রদান ও শিক্ষার মানোন্নয়নে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৪৬৯ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা কল্যাণ অনুদান, ১২৮ জন শ্রমিকের কন্যা বিবাহের জন্য অনুদান এবং বিশেষ কল্যাণ অনুদানের আওতায় ৩৯ জনসহ মোট ৬৩৬জনের মধ্যে এ অনুদানের অর্থ বিতরণ করা হয়।
তিনি আরও জানান, চা বোর্ডের বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম, এনডিসি, পিএসসি চা শিল্পের সামগ্রিক উন্নয়নে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছেন। এরই ধারাবাহিকতায় চা শ্রমিকদের কল্যাণে এ বছর বিশাল পরিমাণ অর্থ অনুদান প্রদান করা হয়। করোনার কারণে অন্যান্য বাগানে কোন অনুষ্ঠান না করে ডাক যোগে সকলের কাছে তা প্রেরণ করা হয়েছে।
এ বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিলের আওতায় অনুদান প্রদানের নিমিত্ত দেশের সকল চা বাগানের শ্রমিকদের নিকট থেকে আবেদনপত্র আহবান করা হয়। পরবর্তীতে আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর চূড়ান্তভাবে নির্বাচিতদের অনুদান প্রদান করা হলো।
মাজদিহি চা বাগানের ব্যবস্থাপক এস. কে. বড়ুয়া বলেন, কল্যাণ অনুদান শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও শ্রমিক পোষ্যদের লেখাপড়ায় উৎসাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পিডিইউ-এর সহকারী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান আকন্দ, মাজদিহি চা বাগানের সহকারী ব্যবস্থাপকগণ ও পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সত্য নারায়ন ছত্রী এবং অনুদান প্রাপ্ত চা শ্রমিক ও শ্রমিক পোষ্যরা।
আইনিউজ/রিপন দে/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























