কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২২:২৯, ২৪ জুন ২০২১
লোয়াইউনি চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ: মালিকপক্ষ বন্ধ করে দিল বাগান
শান্তিপূর্ণ বিক্ষোভে চা শ্রমিকরা। ছবি: প্রতিনিধি
কারণ দর্শানো ছাড়াই চাকরিচ্যুত শ্রমিককে চাকরিতে ফেরানোসহ ১১ দফা দাবিতে বৃহস্পতিবার (২৪ জুন) টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লোয়াইউনি চা-বাগানের শ্রমিকরা। এর মধ্যে গতকাল মালিকপক্ষ বাগানটি অনির্দিষ্টকালের জন্যে বন্ধ ঘোষণা করেছে।
সরেজমিনে লোয়াইউনি চা-বাগানে গিয়ে দেখা গেছে, বিক্ষুব্ধ শ্রমিকরা প্রতিবাদ সমাবেশ করছেন। আর চা-বাগান ফ্যাক্টরির গেটের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
চাকরিচ্যুত শ্রমিক শ্যামল পাশী জানান, গত ২০ মে কোনো নোটিশ ছাড়াই সহকারী ব্যবস্থাপক নজরুল ও বাগান চৌকিদার সাধুর নেতৃত্বে তার ফলজ গাছ কেটে ফেলা হয়। প্রতিবাদ করলে পরে সমাধান করা হবে বলে আশ্বাস দেওয়া হলেও বাগান কর্তৃপক্ষ ২২ মে কোনো কারণ দর্শানো ছাড়াই তাকে বাংলাদেশ লেবার অ্যাক্টের ২৬ (ক) ধারায় চাকরি থেকে অব্যাহতি দেয়।
বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি অজিত কৈরি বলেন,এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা অফিসের সামনে অবস্থান নেয়। আমাদের কিছু না জানিয়ে গতকাল সকাল থেকে বাগানের প্রধান ফটকে পুলিশ মোতায়েন করা হয় এবং বাগানের কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ টানিয়ে দেওয়া হয়।

মঙ্গলবার (২২ জুন) শ্রমিকরা শ্যামল পাশীকে চাকরিতে পুনর্বহালের দাবিতে প্রতিবাদ করে। বেলা ১২টায় প্রতিবাদ সমাবেশ শেষে শ্রমিকরা কাজে যেতে চাইলে লাইন চৌকিদার এসে জানায়,সাহেব (জিএম) বাগানের কাজ বন্ধ করেছেন। সেসময় বাগান কর্তৃপক্ষ অফিসে অবস্থান করছিলেন। বাগানের (ব্রাহ্মণবাজার ইউনিয়নের) মেম্বার সত্য নারায়ণের নেতৃত্বে ১৩ জনের একটি প্রতিনিধিদল জিএম মাবুদ আলীর সঙ্গে দেখা করেন। তিনি তাদের জানান,বাগান মালিকের নির্দেশে কাজ বন্ধ করা হয়েছে বলেন তিনি।
তিনি আরও জানান, ২০১৯ সালের ১৭ জুলাই মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও শ্রম অধিদপ্তরের বৈঠক হয়। তখন সিদ্ধান্ত হয়, যে যেই জমিতে আছে, সেখানেই থাকবে। শ্রমিকদের ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে সরানো যাবে না।
লংলা ভ্যালির সভাপতি শহীদুল ইসলাম জানান, গত ২৩ জুন বুধবার শ্রমিকরা চাকরিচ্যুত শ্যামল পাশীর চাকরি পুনর্বহালসহ ১১ দফা দাবি বাস্তবায়নের জন্যে বাগান মণ্ডপে প্রতিবাদ সমাবেশ করেছে। সেসময় শ্রমিকদের সঙ্গে একাত্মতা পোষণ করেন লংলা ভ্যালির সাধারণ সম্পাদক সঞ্জু গোস্বামী, সহ-সভাপতি জেসমিন আক্তার।
এ বিষয়ে বাগানের জিএম মাবুদ আলী বলেন, একজন শ্রমিক, তিনি খুব ভালো। কিন্তু, তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে। আইনও আছে। আমি সেই আইনে তাকে চাকরিচ্যুত করি। আর যেসব দাবি দাওয়ার কথা বলা হয়েছে সব ভুয়া। গত ২০ মে আমার সহকারী ব্যবস্থাপককে দা নিয়ে তেড়ে এসেছিল সেই শ্রমিক।
চা-বাগানের সাধারণ সম্পাদক রবি ভূমিজ বলেন, দা' নিয়ে আক্রমণের অভিযোগটি সঠিক নয়।
এ বিষয়ে কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, শান্তি-শৃঙ্খলা রক্ষায় গত ২৩ জুন সকাল ৮টা থেকে আমরা বাগানে নিয়োজিত আছি। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করছে। চা-বাগানের পরিস্থিতি স্বাভাবিক আছে।
আইনিউজ/সাজু মারছিয়াং/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























