বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ০৯:৪২, ২৫ জুন ২০২১
বড়লেখা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিজানুর, সম্পাদক লাভলু
মৌলভীবাজারের বড়লেখা অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে বড়লেখা মিডিয়া সেন্টারে এক সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্ত।
সভায় সর্বসম্মতিতে দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মিজানুর রহমানকে সভাপতি, দৈনিক উত্তরপূর্ব প্রতিনিধি ও বড়লেখানিউজ২৪ ডটকমের সম্পাদক জালাল আহমদকে সহ-সভাপতি ঘোষণা করা হয়। এছাড়াও একাত্তর টেলিভিশন প্রতিনিধি এবং আইনিউজডটনিউজ ও সিলেটভিউ২৪ডটকমের নিজস্ব প্রতিবেদক এ.জে লাভলুকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
একইসাথে দৈনিক একাত্তর কথা ও সিলেট প্রতিদিন২৪ ডটকমের প্রতিনিধি আদিব মজিদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির উপদেষ্টারা হলেন বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস ও সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্ত। কমিটির সিনিয়র সদস্যরা হলেন সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, ইকবাল হোসেন স্বপন, কাজী রমিজ উদ্দিন ও তপন কুমার দাস। সদস্যদের মধ্যে আছেন সুলতান আহমদ খলিল, দোলোয়ার হোসাইন, মস্তুফা উদ্দিন, ময়নুল ইসলাম, রিপন দাস ও আশফাক জুনেদ।
আইনিউজ/লাভলু/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























