ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২৮, ২৪ জুন ২০২১
আপডেট: ০৯:০০, ২৫ জুন ২০২১

শ্রীমঙ্গলে অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার: চারদিনেও মিলেনি পরিচয় ও শরীরের বাকি অংশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি পা, ঊরু, দুটি হাতসহ এক নারীর খণ্ডিত শরীর পাওয়া গেলেও মাথা ও একটি পা চারদিনেও খুঁজে পাওয়া যায়নি। সেই সঙ্গে পাওয়া যায়নি নিহত নারীর পরিচয়ও।

গত সোমবার (২১ জুন) সকালে মির্জাপুর ইউনিয়নের যাত্রাপাশা দক্ষিণ পাচাউন গ্রামে একটি কচুখেতে ওই নারীর প্রথমে একটি কাটা পা ও ঊরু উদ্ধার করে পুলিশ। পরে ওই দিন দুপুরে ওই স্থানের আধা কিলোমিটারের ভেতর দুটি বাঁশঝাড় থেকে দুটি কাটা হাত উদ্ধার করে পুলিশ।

পরদিন মঙ্গলবার (২২ জুন) সকালে ওই জায়গা থেকে এক কিলোমিটার দূরে বৌলাছড়া এলাকায় মাথা ও পা-বিহীন শরীর উদ্ধার করে পুলিশ।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবির আজ বৃহস্পতিবার (২৪ জুন) বলেন, আমরা বিভিন্ন জায়গায় খণ্ডিত মরদেহের মাথা ও একটি পা খোঁজ করছি। এখনো সেটা পাওয়া যায়নি। আমরা বিভিন্নভাবে ওই খণ্ডিত মরদেহের পরিচয়ও বের করার চেষ্টা করে যাচ্ছি।

আইনিউজ/সাজু মারছিয়াং/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়