মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ০৮:২৮, ২৫ জুন ২০২১
মৌলভীবাজারে আরও ৩৯ জনের করোনা শনাক্ত
সীমান্তবর্তী জেলা মৌলভীবাজারে আবারও বাড়তে শুরু করেছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। ২৪ ঘণ্টায় জেলায় ৯৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪২ শতাংশ।
বৃহস্পতিবার (২৪ জুন) রাতে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এদিন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে পজিটিভ এসেছে ৩৯ জনের। তবে শনাক্তরা কোন উপজেলার তাৎক্ষণিকভাবে সেই তথ্য জানা যায় নি।
নতুন শনাক্ত ৩৯ জন নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৩৩ জনে। এছাড়া জেলায় করোনাকে জয় করেছেন ২ হাজার ৫৫৯ জন। এখন পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন ৩৩ জন।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মৌলভীবাজারসহ ১৫ টি জেলাকে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত করেছে। গত ১৪ থেকে ২০ জুন পর্যন্ত নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তের হার বিশ্লেষণ করে এমন তথ্য জানিয়েছে তারা।
শুধু তাই নয় করোনা সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে রয়েছে ৪০ টি। ডব্লিউএইচও'র প্রতিবেদনে বলা হয়েছে, সব বিভাগেই সাপ্তাহিক সংক্রমণের হার বেড়েছে।
উল্লেখ্য, দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৮১ জন মারা গেছেন। একই সময়ে শনাক্ত করা হয়েছে আরও ৬ হাজার ৫৮ জনকে। যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ।
করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ৩৯১ টি। নমুনা পরীক্ষা শনাক্তের হার ১৯ দশমিক ৯৩ শতাংশ।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























