কমলগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২২:৩৭, ২৫ জুন ২০২১
কমলগঞ্জে চা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জে অর্জুন মহালী (২৭) নামে এক চা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত অর্জুন পাত্রখোলা চা বাগানের মসজিদ লাইনের গোপাল মহালীর ছেলে।
শুক্রবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের কবরস্থান এলাকায় একটি আম গাছে রশিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ওই শ্রমিকের লাশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গরু রাখতে আসা রাখালরা লাশটি দেখতে পেয়ে মানুষজন জড়ো করেন। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহতের চাচাতো ভাই জাফর মহালী জানান, বৃহস্পতিবার বিকাল থেকে অর্জুনকে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার লোকমুখে খবর শুনে এসে দেখেন এটি তার চাচাতো ভাইয়ের লাশ। সে খুব সহজ-সরল প্রকৃতির ছিলো। তাদের ধারণা কেউ তাকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। তার হাতে রক্তের দাগও পাওয়া গেছে।
পাত্রখোলা চা বাগানের ব্যবস্থাপক শামসুল ইসলাম সেলিম জানান, চা শ্রমিকদের কাছ থেকে খবর শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি গাছের সাথে লাশ ঝুলে আছে। পরে খবর দিলে কমলগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নতদন্ত শেষে বুঝা যাবে এটা হত্যা না আত্মাহত্যা।’
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























