ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৩, ২৫ জুন ২০২১
আপডেট: ২২:৩৫, ২৫ জুন ২০২১

মৌলভীবাজারের অ্যাডভোকেট সমর কান্তি দাস চৌধুরী আর নেই

সমর কান্তি দাস চৌধুরী

সমর কান্তি দাস চৌধুরী

মৌলভীবাজার শহরের বিশিষ্ট আইনজীবী এবং সাংস্কৃতিক সংগঠক অ্যাডভোকেট সমর কান্তি দাস চৌধুরী আর নেই। করোনার কাছে হেরে তিনি শুক্রবার (২৫ জুন) বিকেল ৪টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ মৌলভীবাজার শাখার সাবেক সভাপতি ছিলেন। তাঁর একমাত্র ছেলে স্বর্ণ কান্তি দাস চৌধুরী সুজয় আইনপেশায় যুক্ত।

অ্যাডভোকেট সমর কান্তি দাস চৌধুরীর মৃত্যুতে মৌলভীবাজার বার, সাংস্কৃতিক অঙ্গনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করছেন।

অ্যাডভোকেট সমর কান্তি দাস চৌধুরীর ছেলে স্বর্ণ কান্তি দাস চৌধুরী সুজয় আইনিউজকে জানান, তিনি (সমর কান্তি দাস চৌধুরী) গত ৮ জুন করোনা আক্রান্ত হয়ে মৌলভীবাজার-২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে তাঁকে ১২ জুন সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। আজ শুক্রবার বিকেলে তিনি পরলোক গমন করেন।

মৌলভীবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সমরকান্তি দাস চৌধুরীর ভাতিজা (ভাইয়ের ছেলে) স্বাগত কিশোর দাস চৌধুরী আইনিউজকে জানান, আজ শুক্রবার সন্ধ্যা ৭.৩০ টায় কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারের শ্রীনাথপুরে মুন্সিবাড়িতে পারিবারিক শশ্মানঘাটে সমর কান্তি দাস চৌধুরীর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়