মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৪, ২৫ জুন ২০২১
আপডেট: ২২:৩০, ২৫ জুন ২০২১
আপডেট: ২২:৩০, ২৫ জুন ২০২১
টমটম নিবন্ধনের জন্য মৌলভীবাজার পৌরসভার জরুরি বিজ্ঞপ্তি
মৌলভীবাজার পৌর এলাকায় চলাচলকারী গ্যাস চালিত অটোরিকশা (টমটম) এবং চালকগণকে আগামী ১০ জুলাইয়ের মধ্যে নিবন্ধন করার জন্য জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে মৌলভীবাজার পৌরসভা। নির্ধারিত তারিখের মধ্যে নিবন্ধন না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে মেয়র ফজলুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বুধবার (২৩ জুন) পৌরসভা থেকে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়।
মৌলভীবাজার পৌরসভা মেয়র ফজলুর রহমান বলেন, শহরে পরিবহন চলাচলে শৃংখলা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গ্যাস চালিত টমটমের নিবন্ধন নিশ্চিত করে রটেশন অনুযায়ী চলাচলের অনুমতি দেওয়া হবে। সুনির্দিষ্ট স্টপেজ নির্ধারণ করে দেওয়া হবে। ১৮ বছরের নীচে কেউ চালক হিসেবে নিবন্ধন পাবে না। আবার নিবন্ধন ছাড়া টমটম চলতে দেওয়া হবে না।
এদিকে পৌরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরবাসী।
আইনিউজ/কামরুল হাসান শাওন/এসডি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























