মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৮:৫০, ২৬ জুন ২০২১
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ডিজিটাল কন্টেন্ট তৈরি প্রশিক্ষণ
ডিজিটাল কন্টেন্ট তৈরি ও শিক্ষকদের পাঠদানে সক্ষম করে তুলতে মৌলভীবাজারে এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা শিক্ষা অফিসের বাস্তবায়নে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। যাতে অংশগ্রহণ করেছেন সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা ইসলাম ও উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২৪ জুন থেকে ২৬ জুন একটি এবং ২৭ জুন থেকে ২৯ জুন পর্যন্ত অপর একটি ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ শেষে সকলকে সনদ প্রদান করা হবে। প্রথম ব্যাচ শেষ হয়েছে আজ (২৬ জুন) এবং পরবর্তী ব্যাচ শুরু হবে আগামীকাল (২৭ জুন) থেকে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, সুবীর কুমার ভট্টাচার্য জানান-এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা কীভাবে একটি ডিজিটাল কনটেন্ট তৈরি করে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের আনন্দের মাধ্যমে পাঠদান করতে পারি তা শিখেছি। এই ডিজিটাল পাঠদানের মাধ্যমে শিশুরা আনন্দের মাধ্যমে সহজেই শিখতে পারবে এবং যা শিখবে তা শিশুর জন্য স্থায়ী শিখন হবে। বর্তমান কোভিডের সময়ে ডিজিটাল পাঠদানে আমরা শিক্ষকরা উপকৃত হলাম এই প্রশিক্ষণের মাধ্যমে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























